আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা মাথাভাঙ্গাতে

Published on: March 7, 2026
---Advertisement---

মাথাভাঙা, ৭ মার্চঃ বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে ফের রাজনৈতিক উত্তেজনা মাথাভাঙ্গাতে। সম্প্রতি শহরের ৭ ও ৮ নং ওয়ার্ডে বিজেপির ব্যানার ফেস্টুন ছেঁড়ার ঘটনা প্রকাশ্যে আসে।আর সেই ঘটনার পর এবার শহরের ৫ নং ওয়ার্ড এবং পচাগড় এলাকায় বিজেপির পোস্টার দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপি নেতৃত্বের অভিযোগ পরিবর্তন যাত্রা উপলক্ষে মাথাভাঙ্গা শহরে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন লাগানো হয়েছিল কিন্তু গতকাল রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে। তৃণমূল ভয় পেয়ে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলেছে বলেও দাবি।যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি ভোটাররা এস,আই,আর আতঙ্কে আতঙ্কিত। সাধারণ মানুষের নজর অন্যদিকে ঘোরাতেই বিজেপি এরকম অভিযোগ করছে বলেও দাবি।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment