আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিধানসভা টিকিট পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা, আইপ্যাকের ভুয়ো পরিচয়ে গ্রেপ্তার যুবক

Published on: March 7, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৭ মার্চঃ বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ভোটকুশলী সংস্থা আইপ্যাক এর নাম ভাঙিয়ে এই প্রতারণা চালানো হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রত্নদীপ মাহাতো-কে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার এক রাজনৈতিক কর্মীর সঙ্গে অভিযুক্তের যোগাযোগ হয়। নিজেকে আইপ্যাকের কর্মী বলে পরিচয় দিয়ে তিনি দাবি করেন, সংস্থার উচ্চপদস্থদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে বিধানসভা নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন। সেই প্রলোভনেই অভিযুক্তের সঙ্গে কথা বলতে শুরু করেন ওই রাজনৈতিক নেতা।

অভিযোগ, পুরুলিয়ার একটি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানান ওই নেতা। তখন রত্নদীপ তাঁকে আশ্বাস দেন, প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে প্রার্থী হওয়ার ব্যবস্থা করে দেওয়া সম্ভব। তবে তার জন্য মোট ৪০ লক্ষ টাকা খরচ হবে বলে দাবি করেন তিনি। কথাবার্তার পর প্রথম দফায় ২ লক্ষ ৭০ হাজার টাকা অভিযুক্তকে দেন ওই রাজনৈতিক কর্মী।

কিন্তু এরপরেও বারবার আরও টাকা চাওয়ায় সন্দেহ জাগে তাঁর মনে। কয়েকজন পরিচিতর সঙ্গে কথা বলার পর তিনি বুঝতে পারেন যে প্রতারণার শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে তিনি কলকাতায় এসে আইপ্যাকের অফিসে যোগাযোগ করেন। সেখানেই স্পষ্ট হয়, অভিযুক্ত ভুয়ো পরিচয় দিয়ে টাকা নিয়েছে।

এরপরই তিনি শেক্সপিয়ার সরণি পুলিশ স্টেশন-এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুরুলিয়ায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এই প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি এমনভাবে আর কোনও প্রতারণা করা হয়েছে কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment