আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’র রেজিস্ট্রেশন মঞ্জুর নির্বাচন কমিশনের

Published on: March 5, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ৫ মার্চঃ মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের নতুন রাজনৈতিক দল ‘আম জনতা উন্নয়ন পার্টি’র (এজেইউপি) রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পথে এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে। কমিশনের নিয়ম অনুযায়ী, এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে। সেই বিজ্ঞাপনের বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও আপত্তি না উঠলে দলটিকে আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। এরপরই দলীয় প্রতীকের জন্য আবেদন করতে পারবে এজেইউপি।

সূত্রের খবর, হুমায়ুন কবীরের দলের রেজিস্ট্রেশনের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করেছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দপ্তর। সিইও দপ্তর সূত্রে আগেই জানানো হয়েছিল, দলটি সমস্ত প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার যাবতীয় শর্ত পূরণ করেছে। সেই সুপারিশের ভিত্তিতেই নির্বাচন সদনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। সব কিছু ঠিকঠাক থাকলে প্রায় ১৫ দিনের মধ্যে অনুমোদন পাওয়ার সম্ভাবনা ছিল। তবে তার আগেই কমিশন রেজিস্ট্রেশন মঞ্জুর করে দেয়।

উল্লেখ্য, গত বছরের ২২ ডিসেম্বর নিজের নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। একই সঙ্গে প্রকাশ করেন দলের ইস্তেহারও। তাঁর দাবি অনুযায়ী, দলের স্বীকৃতির জন্য আবেদন অনেক আগেই করা হয়েছিল। জানা গিয়েছে, দলের সম্ভাব্য সদর দপ্তর মুর্শিদাবাদের বেলডাঙা বা রেজিনগরে স্থাপন করা হতে পারে।

এদিকে দলের সম্ভাব্য প্রতীক নিয়েও আগেই ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবীর। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হিসেবে ‘টেবিল’ প্রতীক নিয়ে লড়েছিলেন। তাই নতুন দলের প্রতীক হিসেবেও ‘টেবিল’ পছন্দ তাঁর। তবে সেই প্রতীক আদৌ মিলবে কি না, তা চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

প্রসঙ্গত, প্রথমে দলের নাম রাখা হয়েছিল ‘জনতা উন্নয়ন পার্টি’। কিন্তু একই নামে অন্য একটি ছোট দল থাকায় পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘আম জনতা উন্নয়ন পার্টি’ রাখা হয়। নতুন দল নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে জল্পনা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment