আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র আগে শীতলকুচিতে তৃণমূল যুব কংগ্রেসের বাইক মিছিল

Published on: March 5, 2026
---Advertisement---

শীতলকুচি, ৫ মার্চঃ কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা এলাকায় বৃহস্পতিবার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে ওঠে। একদিকে বিকেলে বিজেপির ঘোষিত ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি, অন্যদিকে তার আগেই তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় একটি বড়সড় বাইক মিছিল। শীতলকুচি ব্লক এবং মাথাভাঙ্গা ১ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে এই বাইক র্যা লি অনুষ্ঠিত হয়।

মিছিলে বিপুল সংখ্যক যুব কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা হাতে মোটরবাইকে চেপে কর্মীরা বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। মিছিল ঘিরে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য সৃষ্টি হলেও তৃণমূল নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দেন, বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র সঙ্গে তাদের এই কর্মসূচির কোনও সম্পর্ক নেই।
তৃণমূল নেতাদের দাবি, এসআইআর ইস্যুতে প্রতিবাদ জানাতেই এই বাইক মিছিলের আয়োজন করা হয়েছে। এ প্রসঙ্গে শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ বলেন, “এসআইআর-এর নামে বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার একটি চক্রান্ত করা হয়েছিল। ভারতের নির্বাচন কমিশনের সেই উদ্যোগের বিরুদ্ধে আমাদের দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং সেই চক্রান্ত রুখে দিয়েছেন। সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “তৃণমূল কংগ্রেস সবসময় গণতন্ত্রের পক্ষে। এসআইআর-এর নামে যদি ভোটারদের হয়রানি করা হয়, তাহলে তার বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন চলবে।”
এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন শীতলকুচি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সূত্রধর, মাথাভাঙ্গা ১ নম্বর ব্লক যুব সভাপতি সাহাযুল আলম, শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন কুমার গুহ এবং মাথাভাঙ্গা ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহেন্দ্রনাথ বর্মন সহ একাধিক তৃণমূল নেতা-কর্মী।
মিছিল শেষে যুব নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকাকে কড়া ভাষায় সমালোচনা করেন। তাদের দাবি, এসআইআর-এর নামে সাধারণ ভোটারদের হয়রানি করা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস।

উল্লেখ্য, একই দিনে বিকেলে শীতলকুচি বিধানসভার গোলকগঞ্জ এলাকায় বিজেপির পক্ষ থেকেও ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচি রয়েছে। দুই রাজনৈতিক দলের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় কিছুটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও প্রশাসনের নজরদারিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment