আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

খেলার ট্র্যাক থেকে তৃণমূলের মঞ্চে স্বপ্না বর্মণ,উত্তরবঙ্গে টিকিট জল্পনা তুঙ্গে

Published on: February 27, 2026
---Advertisement---

কলকাতা, ২৭ ফেব্রুয়ারিঃ আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করার পর এবার সক্রিয় রাজনীতিতে পা রাখলেন জলপাইগুড়ির কৃতি অ্যাথলিট স্বপ্না বর্মণ। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস-এ যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী গৌতম দেব, ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। দলের পতাকা হাতে তুলে নিয়ে স্বপ্নার নতুন রাজনৈতিক যাত্রা শুরু হয়।

তৃণমূলে যোগ দিয়েই স্বপ্না জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাজ ও লড়াই তাঁকে অনুপ্রাণিত করেছে। তাঁর কথায়, “গ্রাসরুট লেভেল থেকে উঠে এসে বাংলাকে উনি যে জায়গায় নিয়ে গিয়েছেন, তা অন্য রাজ্যে ভাবাও যায় না। ওনার উন্নয়নমূলক কাজের শরিক হতে চেয়েই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” রাজবংশী পরিবারের মেয়ে স্বপ্নার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু হয়েছে।

দলের অফিসিয়াল সমাজমাধ্যম হ্যান্ডেল থেকেও স্বপ্নাকে স্বাগত জানিয়ে বার্তা দেওয়া হয়। সেখানে উল্লেখ করা হয়, এশিয়ান গেমসে সোনা জয়ী ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত এই ক্রীড়াবিদের অভিজ্ঞতা ও নিষ্ঠা দলকে আরও শক্তিশালী করবে। উল্লেখ্য, ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত Asian Games-এ সোনা জিতে নজর কাড়েন স্বপ্না। পরে পিঠের চোটের কারণে অ্যাথলেটিক্স ট্র্যাক থেকে সরে দাঁড়ানোর কথা জানান। বর্তমানে তিনি ভারতীয় রেলের কর্মী।

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, রাজনীতির ময়দানে দেখা যেতে পারে তাঁকে। একসময় গুঞ্জন ছিল তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তবে চলতি বছরের জানুয়ারিতে শিলিগুড়িতে মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর হাত থেকে সংবর্ধনা পাওয়ার পরই তৃণমূলে যোগদানের জল্পনা জোরালো হয়। অবশেষে শুক্রবার সেই জল্পনার অবসান ঘটালেন স্বপ্না।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে একঝাঁক ক্রীড়া ব্যক্তিত্বকে প্রার্থী করতে পারে তৃণমূল—এমন জল্পনার মধ্যেই স্বপ্নার যোগদান বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। উত্তরবঙ্গের কোনও আসন থেকে তাঁকে প্রার্থী করা হতে পারে কি না, তা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। যদিও এ বিষয়ে দল এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

উত্তরবঙ্গে সংগঠন মজবুত করতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে তৃণমূল। সম্প্রতি কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাও শাসক দলে যোগ দিয়েছেন। সব মিলিয়ে ছাব্বিশের আগে উত্তরবঙ্গকে ঘিরে তৃণমূলের কৌশল যে স্পষ্ট হচ্ছে, স্বপ্না বর্মণের যোগদান তারই ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment