আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে বাংলায় কেন্দ্রীয় বাহিনীর নজিরবিহীন মোতায়েন, জেলাভিত্তিক তালিকা প্রকাশ

Published on: February 26, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৬ ফেব্রুয়ারিঃ পশ্চিমবঙ্গ-২০২৬ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-এর আগে নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলছে নির্বাচন কমিশন ও কেন্দ্র। সাধারণত ভোট ঘোষণার পর কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের ছবি দেখা গেলেও, এবার পরিস্থিতি ভিন্ন। প্রথম দফায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ১ মার্চের মধ্যে রাজ্যে পৌঁছবে। ১০ মার্চের মধ্যে আরও ২৪০ কোম্পানি মোতায়েন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এই বাহিনীর মধ্যে রয়েছে  কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা বাহিনী, সিআইএসএফ, আইটিবিপি ও এসএসবি। ইভিএম ও স্ট্রংরুম পাহারা, ভোটের দিন নিরাপত্তা, এলাকা দখলমুক্ত রাখা এবং ভোটারদের আস্থা ফেরানো—এই সব ক্ষেত্রেই তাদের ব্যবহার করা হবে। প্রতিটি কোম্পানির ৯টি সেকশনের মধ্যে ৮টি বুথ ও আইনশৃঙ্খলার দায়িত্বে থাকবে, বাকি একটি কিউআরটি হিসেবে কাজ করবে।

জেলাভিত্তিক বণ্টনে নজর কেড়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে ১৪ কোম্পানি মোতায়েন করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র জেলা হওয়ায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। কলকাতা ও মালদহে ১২ কোম্পানি, দক্ষিণ দিনাজপুরে ১০, কোচবিহার ও ব্যারাকপুরে ৯, মুর্শিদাবাদ ও জঙ্গিপুরে ৮ করে বাহিনী পাঠানো হচ্ছে। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম-সহ একাধিক জেলায় কোম্পানি বণ্টন করা হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কিছু এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে। সেই সম্ভাবনা মাথায় রেখেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে ভোট ঘোষণার আগেই রাজ্যে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment