আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মদ্যপ চালক ও অতিরিক্ত গতির বিরুদ্ধে অভিযান,চার পয়েন্টে নজরদারি জোরদার

Published on: February 26, 2026
---Advertisement---

শিলিগুড়ি, ২৬ ফেব্রুয়ারিঃ রাত বাড়লেই শহরের রাস্তায় বেপরোয়া গতির দাপট এমন অভিযোগ দীর্ঘদিনের। সেই পরিস্থিতিতে অবশেষে নড়েচড়ে বসল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাত ১০টা থেকে ১টা পর্যন্ত শহরের চারটি গুরুত্বপূর্ণ পয়েন্টে শুরু হয়েছে নাকা চেকিং। মূল লক্ষ্য, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো ও অতিরিক্ত গতিতে রাস্তায় নামা চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া।

ডিসিপি (ট্রাফিক) কাজি সামসুদ্দিন আহমেদ নিজে রাতে বিভিন্ন চেকিং পয়েন্ট ঘুরে দেখেন। তিনি জানান, “গত বুধবার রাতের ঘটনা অবশ্যই একটি বড় কারণ। পাশাপাশি রাতের নজরদারি আরও বাড়ানোই মূল লক্ষ্য।” পুলিশ সূত্রে খবর, বিশেষ করে সেবক রোডে দু’টি পয়েন্টে ব্রেথালাইজার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পানিট্যাঙ্কি মোড়, সিটি সেন্টার এবং জলপাই মোড়েও চলছে কড়া নজরদারি।

গত ছয় মাসে পাঁচটিরও বেশি বড় দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। বিশেষ করে পানিট্যাঙ্কি মোড় থেকে বেঙ্গল সাফারি পর্যন্ত সেবক রোডের অংশে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনক। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বহু বাইক ও গাড়ি রেসিং ট্র্যাকের মতো গতিতে ছুটতে দেখা যায়। সমালোচনার চাপ বাড়তেই পুলিশ এই বিশেষ অভিযান শুরু করেছে বলে মনে করা হচ্ছে।

তবে প্রশ্ন উঠছে, এই নাকা চেকিং কতটা নিয়মিত হবে? কারণ শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শহরের বেশিরভাগ পাব ভোর তিনটে পর্যন্ত খোলা থাকে। ফলে ওই রাতগুলোতে মত্ত অবস্থায় গাড়ি চালানোর ঝুঁকি আরও বেড়ে যায়। অনেকের মতে, সপ্তাহান্তে নজরদারি আরও বাড়ানো প্রয়োজন।

পুলিশের তরফে জানানো হয়েছে, নিয়ম ভাঙলে কোনও রকম ছাড় দেওয়া হবে না। নিরাপদ শহর গড়তে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেই ইঙ্গিত মিলেছে প্রশাসনের তরফে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment