আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রমজান উপলক্ষে বিশেষ খাদ্য প্যাকেজ ঘোষণা রাজ্যের, AAY ও SPHH কার্ডধারীদের জন্য ভর্তুকিযুক্ত কি কি দিচ্ছে এক নজরে জানুন……

Published on: February 25, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারিঃ পবিত্র রমজান মাসকে সামনে রেখে বিশেষ খাদ্য প্যাকেজের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী-র উদ্যোগে এবং রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের তত্ত্বাবধানে অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) ও বিশেষ অধিকারপ্রাপ্ত (SPHH) রেশন কার্ডধারী পরিবারগুলির জন্য এই ভর্তুকিযুক্ত খাদ্যসামগ্রী দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

খাদ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি সপ্তাহ থেকেই এই বিশেষ পরিষেবা চালু হচ্ছে। উপভোক্তারা আগামী ১৯ মার্চ পর্যন্ত অথবা ইদ ঘোষণার দিন পর্যন্ত নিকটবর্তী রেশন দোকান থেকে এই প্যাকেজ সংগ্রহ করতে পারবেন। সরকারের দাবি, উৎসবের মরসুমে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম বৃদ্ধি পায়। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতেই এই উদ্যোগ।

সরকারি ঘোষণায় জানানো হয়েছে, নির্দিষ্ট রেশন কার্ডধারীরা পরিবারপিছু পাবেন এক কেজি চিনি ৩২ টাকায়, এক কেজি ময়দা ৩০ টাকায় এবং এক কেজি ছোলা ৬৫ টাকায়। বাজারদরের তুলনায় এই দাম অনেকটাই কম। খাদ্য দপ্তর সূত্রে খবর, রমজান মাসে এই তিনটি পণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকে। কালোবাজারি রুখতে এবং প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে পৌঁছে দিতেই ভর্তুকির ব্যবস্থা করা হয়েছে।

ইতিমধ্যেই রাজ্যের সব রেশন ডিলারদের কাছে প্রয়োজনীয় নির্দেশিকা পাঠানো হয়েছে। কোনও উপভোক্তা যাতে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে প্রশাসনের তরফে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের এক আধিকারিকের কথায়, “উৎসবের সময় গরিব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। কেউ যেন খাদ্যের অভাবে কষ্ট না পান, সেই দিকেই নজর দেওয়া হচ্ছে।”

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment