আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রিল বানালেই ২০ হাজার! ভোটের আগে কনটেন্ট ক্রিয়েটরদের টানতে বিজেপির নয়া কৌশল

Published on: February 25, 2026
---Advertisement---


খবরিয়া ২৪ ডেস্ক, ২৫ ফেব্রুয়ারিঃ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ডিজিটাল প্রচারে জোর দিচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সমাজমাধ্যমে দলের হয়ে রিল তৈরি করলেই মিলবে ২০ হাজার টাকা এমনই প্রস্তাব ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বঙ্গ বিজেপির তরফে কনটেন্ট ক্রিয়েটরদের মাধ্যমে প্রচার বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, ইনস্টাগ্রামে রিল পিছু প্রচারের বাজেট রাখা হয়েছে ২০ হাজার টাকা। যে কনটেন্ট ক্রিয়েটররা দলের হয়ে প্রচারমূলক ভিডিও বানাবেন, তাঁদের এই অর্থ দেওয়া হবে। তবে এর জন্য নির্দিষ্ট কিছু শর্তও বেঁধে দেওয়া হয়েছে। আবেদনকারীর ইনস্টাগ্রামে কমপক্ষে ১৫ হাজার ফলোয়ার থাকতে হবে এবং গড়ে ১০ থেকে ১৫ হাজার ভিউ থাকা বাধ্যতামূলক। পাশাপাশি প্রচার মূলত পশ্চিমবঙ্গ ভিত্তিক হতে হবে।

প্রচার করতে ইচ্ছুকদের জন্য একটি নির্দিষ্ট লিংক দেওয়া হচ্ছে, যেখানে গিয়ে ফর্ম পূরণ করতে হবে। সূত্রের দাবি, সোশ্যাল মিডিয়ায় প্রচারের জন্য লক্ষ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তরুণ ভোটারদের কাছে দ্রুত বার্তা পৌঁছে দিতে এই ডিজিটাল কৌশল নিয়েছে পদ্মশিবির।

তবে শুধু বিজেপিই নয়, বর্তমানে প্রায় সব রাজনৈতিক দলই কনটেন্ট ক্রিয়েটরদের গুরুত্ব দিচ্ছে। এবারের বাজেটে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ‘ডিজিটাল যোদ্ধা’দের দল গঠন করেছেন বলে জানা গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, নবীন প্রজন্মের ভোটারদের প্রভাবিত করতে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন সবচেয়ে বড় হাতিয়ার। ফলে ভোটের লড়াই যত এগোবে, ততই বাড়বে সোশ্যাল মিডিয়া-কেন্দ্রিক প্রচারের গুরুত্ব।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment