আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

কেরলের নাম বদলে কেন্দ্রের সবুজ সংকেত, বাংলার প্রস্তাব ঝুলে কেন ? প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Published on: February 24, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারি: ভোটের আগে কেরলের নাম পরিবর্তনের প্রস্তাবে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। কেরল বিধানসভায় পূর্বে গৃহীত প্রস্তাব অনুযায়ী রাজ্যের নাম ‘কেরলম’ করার পথ এখন অনেকটাই প্রশস্ত। এবার রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত রূপ পাবে। এই সিদ্ধান্ত ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে, বিশেষত পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব এখনও কেন্দ্রের অনুমোদন না পাওয়ায়।

কেরলের বাম সরকার দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল, রাজ্যের নামের সঙ্গে মালয়ালম ভাষা ও সংস্কৃতির সাযুজ্য রাখতে ‘কেরলম’ নামটি স্বীকৃতি দেওয়া হোক। এ সংক্রান্ত প্রস্তাব দু’দফা পাশ হয় কেরল বিধানসভায়। প্রথম প্রস্তাবে কিছু কারিগরি সংশোধনের কথা জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পরে ২০২৪ সালের ২৫ জুন সংশোধিত প্রস্তাবটি পুনরায় গৃহীত হয়। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই প্রস্তাবে সম্মতি জানায়।

কেরলের এই সাফল্যের প্রেক্ষিতে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বাংলার নাম পরিবর্তনের প্রস্তাব বহুদিন ধরেই ঝুলে রয়েছে। রাজ্য বিধানসভা দু’বার প্রস্তাব পাশ করলেও কেন্দ্র ছাড়পত্র দেয়নি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “আমরা কোনও রাজ্যের বিরোধী নই। কেরল পেয়েছে, ওদের শুভেচ্ছা। কিন্তু বাংলার ক্ষেত্রে বঞ্চনা কেন?”

তিনি আরও বলেন, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। তবুও অগ্রগতি হয়নি। তাঁর কথায়, “ওরা বাংলা বিরোধী বলেই আমাদের প্রস্তাব মানছে না।” কেরলের সিদ্ধান্তকে ঘিরে তাই রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে। এখন দেখার, বাংলার নাম পরিবর্তনের দাবিতে কেন্দ্র আদৌ কোনও পদক্ষেপ করে কি না।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment