আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

এসআইআরের কাজ শেষ করতে ভিনরাজ্যের জুডিশিয়াল অফিসার নিয়োগের পরামর্শ সুপ্রিম কোর্টের

Published on: February 24, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৪ ফেব্রুয়ারিঃ  বঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন(এসআইআর) প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানিতে বেঞ্চ থেকে পরামর্শ দেওয়া হয়, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রয়োজনে ঝাড়খণ্ড ও ওড়িশার মতো ভিনরাজ্যের আদালতের জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করা যেতে পারে। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল পাঞ্চোলির বেঞ্চে এই শুনানি হয়।

আগামী ২৮ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের কথা থাকলেও এখনও বিপুল সংখ্যক নথি যাচাই বাকি। প্রায় ৭০ লক্ষেরও বেশি ভোটারের তথ্য যাচাই তিন দিনের মধ্যে কীভাবে সম্ভব, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতেই শীর্ষ আদালতের পর্যবেক্ষণ রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর এক্স হ্যান্ডলে কড়া প্রতিক্রিয়া জানায় তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, এই পর্যবেক্ষণেই স্পষ্ট নির্বাচন কমিশন প্রশাসনিকভাবে ব্যর্থ। তাদের অভিযোগ, কমিশনের অযোগ্যতার কারণেই আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। পাশাপাশি আধার ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে গ্রহণের নির্দেশ বহাল রাখায় বহু ভোটারের সমস্যা মিটবে বলেও দাবি তৃণমূলের।

অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য পালটা তৃণমূলকেই দায়ী করেছেন। তাঁর অভিযোগ, গোটা প্রক্রিয়াকে প্রথম থেকেই বাধা দিচ্ছে রাজ্য সরকার। বিচারপতিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।

এসআইআর প্রক্রিয়া ঘিরে আদালতের এই পর্যবেক্ষণের পর রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। ভোটের আগে ভোটার তালিকা নিয়ে এই বিতর্ক কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment