আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শুভ্রাংশুর পাশে অভিষেক,শেষযাত্রায় সঙ্গী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক,কাঁচরাপাড়ায় শেষকৃত্য

Published on: February 23, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৩ ফেব্রুয়ারিঃ বসন্তের শুরুতেই বঙ্গ রাজনীতিতে নক্ষত্রপতন। রবিবার গভীর রাতে প্রয়াত হয়েছেন প্রবীণ তৃণমূল নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুকুল রায়। দীর্ঘদিন ধরে বয়সজনিত একাধিক অসুস্থতায় ভুগছিলেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। বাবাকে হারিয়ে কার্যত দিশেহারা পুত্র শুভ্রাংশু রায়। এই কঠিন সময়ে তাঁকে একা ছেড়ে দিচ্ছে না দল।

নিউটাউনের হাসপাতাল থেকে মুকুল রায়ের মরদেহ বিধানসভায় আনা হলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব শেষ শ্রদ্ধা জানান। সেখান থেকে কাঁচরাপাড়ার বাড়িতে নিয়ে যাওয়া হয় সদ্যপ্রয়াত নেতাকে। এই পুরো যাত্রাপথে শুভ্রাংশুর পাশে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে, কাঁচরাপাড়ার বাড়ি থেকে শ্মশান পর্যন্তও শুভ্রাংশুর সঙ্গেই থাকবেন তিনি।

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি-র ঘনিষ্ঠ সহযোদ্ধা ছিলেন মুকুল রায়। বাংলা ও দিল্লির রাজনৈতিক লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন দু’জন। পরবর্তীতে রাজনৈতিক সমীকরণ বদলে ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন তিনি এবং ২০২১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জিতেও আসেন। তবে সেই বছরই ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন। শেষ কয়েক বছরে অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে দূরে সরে যান।

মুকুল রায়ের অসুস্থতার সময়ও নিয়মিত খোঁজখবর নিয়েছেন মমতা ও অভিষেক। নিউটাউনের হাসপাতালে একাধিকবার গিয়েছেন অভিষেক, শুভ্রাংশুকে ভরসা জুগিয়েছেন। এবার প্রয়াণের পরেও সেই আশ্বাসের প্রমাণ মিলল। পিতৃহারা পুত্রের পাশে দাঁড়িয়ে দল যে তাঁর পরিবারকে আগলে রেখেছে, তা স্পষ্ট করে দিল তৃণমূল নেতৃত্ব।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment