আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুকুল রায়ের প্রয়াণে শোকাহত মমতা, ‘সহযোদ্ধা’কে স্মরণে আবেগঘন বার্তা মুখ্যমন্ত্রীর

Published on: February 23, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৩ ফেব্রুয়ারিঃ দীর্ঘ রোগভোগের পর রবিবার গভীর রাতে প্রয়াত হলেন প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ রাজ্য রাজনীতি। শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাজমাধ্যমে আবেগঘন বার্তায় তিনি প্রয়াত নেতাকে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও বহু সংগ্রামের সহযোদ্ধা বলে উল্লেখ করেছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের সহসা প্রয়াণের সংবাদে বিচলিত ও মর্মাহত বোধ করছি। তিনি আমার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ছিলেন, বহু রাজনৈতিক সংগ্রামের সহযোদ্ধা ছিলেন। তাঁর বিদায়ের খবর আমাকে বেদনাহত করেছে।” তিনি আরও উল্লেখ করেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে মুকুল রায় দলের জন্য প্রাণপাত করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি এবং দলের সর্বস্তরে তাঁর গ্রহণযোগ্যতা ছিল।

শোকবার্তায় দলবদলের প্রসঙ্গও টেনে আনেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “পরে তিনি ভিন্ন পথে যান, আবার ফিরেও আসেন। বাংলার রাজনীতিতে তাঁর অবদান এবং সাংগঠনিক দক্ষতার কথা ভোলার নয়। দলমত নির্বিশেষে তাঁর অভাব অনুভব করবে রাজনৈতিক মহল।” একইসঙ্গে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুকে উদ্দেশ করে বলেন, “মন শক্ত করো, এই সংকটে আমরা তোমার সঙ্গে আছি।”

একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত মুকুল রায় ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন এবং ২০২১ সালে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন। একই বছর তিনি ফের তৃণমূলে ফিরে আসেন। স্ত্রী কৃষ্ণা রায়ের মৃত্যুর পর থেকেই শারীরিকভাবে ভেঙে পড়েন তিনি। অসুস্থতার জেরে দীর্ঘদিন জনসমক্ষে দেখা যায়নি তাঁকে। তাঁর প্রয়াণে বাংলার রাজনৈতিক অঙ্গনে এক যুগের অবসান ঘটল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment