আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে শক্তি বাড়াল ঘাসফুল শিবির,বিজেপিতে যাওয়া ‘ভুল’ স্বীকার প্রাক্তন বিধায়কের

Published on: February 22, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ফেব্রুয়ারিঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বসিরহাটের রাজনীতিতে বড়সড় চমক। বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক ও জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস ফের যোগ দিলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস-এ। তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন বসিরহাট ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সর্দার, বসিরহাট পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থসারথি বসু-সহ একাধিক নেতা। ফলে বসিরহাটে শাসকদলের সংগঠনিক শক্তি যে আরও মজবুত হল, তা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি-তে যোগ দিয়েছিলেন দীপেন্দু। তবে কয়েক মাসের মধ্যেই তাঁর মোহভঙ্গ হয়। এদিন তৃণমূলে প্রত্যাবর্তনের পর তিনি স্পষ্ট স্বীকার করেন, বিজেপিতে যোগ দেওয়া তাঁর ভুল সিদ্ধান্ত ছিল। তাঁর কথায়, “বিজেপিতে যাওয়া ভুল হয়েছিল। অনেক লড়াই করে ফুটবলার হয়েছি, লড়াই আমার জীবনের অংশ। দল যে দায়িত্ব দেবে, তা পালন করব।” তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বসিরহাটে যেভাবে উন্নয়ন হচ্ছে, তার সঙ্গী হতেই তাঁর এই প্রত্যাবর্তন।

উল্লেখ্য, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বসিরহাট দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হন দীপেন্দু। তবে ২০২১ সালে তিনি টিকিট পাননি। এরপরই ক্ষোভে গেরুয়া শিবিরে যোগ দেন। যদিও বিজেপিও তাঁকে প্রার্থী করেনি; রাজ্য কমিটির স্থায়ী সদস্য করা হয়েছিল তাঁকে। কিছুদিনের মধ্যেই বিজেপি ত্যাগ করেন তিনি।

দীপেন্দুর প্রত্যাবর্তন ঘিরে বসিরহাটে শুরু হয়েছে জোর রাজনৈতিক জল্পনা। আগামী বিধানসভা নির্বাচনে তিনি কি ফের প্রার্থী হবেন? এই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক মহলে। যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি তিনি। দল যে দায়িত্ব দেবে, তা মেনে নেবেন বলেই জানিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বসিরহাট দক্ষিণে দীপেন্দুর ব্যক্তিগত প্রভাব এবং ফুটবল-জীবনের জনপ্রিয়তা তৃণমূলের পক্ষে ইতিবাচক ভূমিকা নিতে পারে। ভোটের আগে তাঁর এই প্রত্যাবর্তন যে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment