আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিজেপি ক্ষমতায় এলে বাংলায় মাছ-মাংস বন্ধ ? ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক,কড়া আক্রমণে তৃণমূল বিধায়ক

Published on: February 22, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২২ ফেব্রুয়ারিঃ মাছে-ভাতে বাঙালি- এই প্রবাদকে ঘিরেই এবার রাজনৈতিক তরজা তুঙ্গে। চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ওরফে রামকে ঘিরে ছড়িয়েছে বিতর্ক। একটি ভাইরাল ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, বিহারে বিজেপি সরকার মাছ-মাংস খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে এবং পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় এলে একই পদক্ষেপ নেওয়া হবে। যদিও ভিডিওটির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা হয়নি, তবুও তা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।

সম্প্রতি বিহার-এর নগরোন্নয়ন ও আবাসন দপ্তর খোলা জায়গায় মাছ-মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করে। নির্দেশিকায় জানানো হয়, নিয়ম না মানলে ৫ হাজার টাকা জরিমানা করা হবে এবং মাংস বিক্রেতাদের লাইসেন্স বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি ও পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে দাবি প্রশাসনের।

এই প্রেক্ষাপটে ভাইরাল ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা যায়, বাংলাতেও ক্ষমতায় এলে একই নিয়ম কার্যকর করা হবে। যদিও সপ্তর্ষি রামের দাবি, তাঁর বক্তব্য বিকৃত করা হয়েছে। তিনি স্পষ্ট করেন, “আমি কখনও মাছ-মাংস খাওয়া বন্ধের কথা বলিনি। স্বাস্থ্যকর পরিবেশে বিক্রি নিশ্চিত করার কথাই বলেছি।” তাঁর অভিযোগ, রাজনৈতিক ফায়দা তুলতেই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

অন্যদিকে, চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন। তিনি বলেন, “মাছে-ভাতে বাঙালি। এটা বিহার নয়। যারা বলছে মাছ-মাংস বন্ধ করবে, মানুষ নির্বাচনে তার জবাব দেবে।” ভিডিও বিকৃতির দাবিও খারিজ করে দেন তিনি।

সব মিলিয়ে, একটি ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা এখন চরমে। নির্বাচনের আগে এই ইস্যু কতটা প্রভাব ফেলবে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment