আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লরিতে লুকিয়ে ভারতে ঢোকার চেষ্টা ব্যর্থ, বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার, তোলা হল মালদা আদালতে

Published on: February 21, 2026
---Advertisement---

মালদা, ২১ ফেব্রুয়ারি: সীমান্তে নজরদারি জোরদার থাকায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিল বিএসএফ। মহদীপুর সীমান্ত এলাকায় এক বাংলাদেশি তরুণ ও এক ভারতীয় লরি চালককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশের মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়।

ধৃত বাংলাদেশি তরুণের নাম মহম্মদ আলমগীর কবির (২৬)। তাঁর বাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম এলাকায়। অপরদিকে গ্রেপ্তার হওয়া ভারতীয় লরি চালকের নাম সাজু ঘোষ (২৬)।

পুলিশ ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে মহদীপুর সীমান্ত দিয়ে একটি পণ্যবাহী লরির ভিতরে লুকিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন আলমগীর। সীমান্তে সন্দেহজনক গতিবিধি নজরে আসতেই বিএসএফ জওয়ানরা লরিটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিতেই ধরা পড়ে ওই বাংলাদেশি নাগরিক।

ঘটনায় জড়িত থাকার অভিযোগে লরি চালককেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে দু’জনকেই গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে অনুপ্রবেশের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment