আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

শিলিগুড়িতে বড়সড় নাশকতার আগে চার দুষ্কৃতী গ্রেফতার

Published on: February 19, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: শিলিগুড়ি শহরে অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠিত করার আগেই চার দুষ্কৃতীকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ-এর ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে সেবক রোডের পিসি মিত্তাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় আটজন দুষ্কৃতী জড়ো হয়েছে এবং তারা বড় ধরনের অপরাধমূলক পরিকল্পনা করছিল বলে খবর আসে। সঙ্গে সঙ্গেই ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং-এর একটি বিশেষ দল সেখানে পৌঁছে ঘেরাও করে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দুষ্কৃতী অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। তবে চারজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ধৃতদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে আনা বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। যদিও ঠিক কী ধরনের সরঞ্জাম উদ্ধার হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, শহরের কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান বা আর্থিক লেনদেনের স্থানে হামলার পরিকল্পনা ছিল।

গ্রেফতার হওয়া চারজনের নাম রাজেন পণ্ডিত(একটিয়াসাল), মোহাম্মদ বিপুল (বিবেকানন্দ পল্লী), ভাষা রাজবংশী ওরফে নেদু (আদর্শ পল্লী) এবং অরুণ ছেত্রী (সালুগাড়া)। প্রত্যেকেই শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে ভক্তিনগর থানার পুলিশ। আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পালিয়ে যাওয়া বাকি দুষ্কৃতীদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে। ইতিমধ্যেই তাদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু হয়েছে।

পুলিশের এই তৎপরতায় বড়সড় অপরাধমূলক ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। শহরের নিরাপত্তা বজায় রাখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment