আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রেশন কার্ডে ই-কেওয়াইসি বাধ্যতামূলক, ২৮ ফেব্রুয়ারির মধ্যে না করলে বন্ধ হতে পারে পরিষেবা

Published on: February 15, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ফেব্রুয়ারিঃ রেশন কার্ডধারীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের National Food Security Act-এর অধীনে এখন রেশন পাওয়ার জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। জানানো হয়েছে, চলতি মাসের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ই-কেওয়াইসি সম্পন্ন না করলে বিনামূল্যের রেশন পরিষেবা বন্ধ হয়ে যেতে পারে।

দেশের বহু মানুষ এখনও রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। তাই Ration Card এখন শুধুমাত্র পরিচয়পত্র নয়, বরং খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। সরকারি প্রকল্পের সুবিধা যাতে সঠিক ও যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছায়, সেই উদ্দেশ্যেই এই ই-কেওয়াইসি প্রক্রিয়া চালু করা হয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কেওয়াইসি সম্পূর্ণ না করলে সংশ্লিষ্ট গ্রাহকের নাম রেশন তালিকা থেকে বাদ যেতে পারে। তাই দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে করবেন ই-কেওয়াইসি? আধার কার্ড এবং তার সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইনে এই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এজন্য সংশ্লিষ্ট রাজ্যের পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (পিডিএস) পোর্টালে গিয়ে ‘লিঙ্ক আধার উইথ রেশন কার্ড’ বা ‘ই-কেওয়াইসি’ অপশন নির্বাচন করতে হবে। এরপর রেশন কার্ড নম্বর ও আধার নম্বর প্রদান করলে নিবন্ধিত মোবাইলে একটি ওটিপি আসবে। সঠিক ওটিপি দিলে প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এছাড়া নিকটবর্তী রেশন দোকানেও ই-পস মেশিনে আঙুলের ছাপ দিয়ে ই-কেওয়াইসি করানো যাবে। যাঁদের আধার এখনও লিঙ্ক করা হয়নি, তাঁরা রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে সেটিও সম্পন্ন করতে পারবেন। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে।

২৮ ফেব্রুয়ারির আগেই ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য সকল রেশন কার্ডধারীদের প্রতি আবেদন জানানো হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment