আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভোটের আগে জেলায় জেলায় কোর কমিটি,সংগঠন গোছাতে তৃণমূলের জোর প্রস্তুতি

Published on: February 15, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। প্রশাসনিক স্তরে রদবদলের পর এবার জেলা ভিত্তিক নির্বাচনী কৌশল মজবুত করতে বিশেষ কোর কমিটি গঠন করা হয়েছে। শনিবার বারাসত, জঙ্গিপুর এবং বহরমপুর এই তিন সাংগঠনিক জেলার জন্য নতুন কমিটির ঘোষণা করা হয়।

দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে প্রকাশিত তালিকা অনুযায়ী, বারাসত সাংগঠনিক জেলার জন্য ১৬ সদস্যের নির্বাচনী কোর কমিটি গঠন করেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বর্তমান খাদ্যমন্ত্রী ও মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষকে। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে হাবরার বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। জেল থেকে ফেরার পর তাঁর এই দায়িত্ব পাওয়া রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর ও বহরমপুর সাংগঠনিক এলাকাতেও নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে দল। জঙ্গিপুরের জন্য ১০ সদস্য এবং বহরমপুরের জন্য ১৬ সদস্যের কোর কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় সাংসদদের দায়িত্বও বাড়ানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

চব্বিশের লোকসভা নির্বাচনে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করার পর শাসকদলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চতুর্থবার সরকার গঠনের লক্ষ্যে তৃণমূল আগেভাগেই নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। জেলা স্তরের নেতৃত্বের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কাঠামো মজবুত করতেই এই কোর কমিটিগুলি গঠন করা হয়েছে। বিশেষ করে জ্যোতিপ্রিয় মল্লিকের সক্রিয় প্রত্যাবর্তন উত্তর ২৪ পরগনার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করা হচ্ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

Leave a Comment