আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

সরকারি অনুষ্ঠান ও স্কুলে ‘জন গণ মন’-এর পর ‘বন্দে মাতরম’ বাজানোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রকের

Published on: February 11, 2026
---Advertisement---

নয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারিঃ সরকারি অনুষ্ঠান এবং স্কুলের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’ পরিবেশনের পর ‘বন্দে মাতরম’ বাজানো বাধ্যতামূলক করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নতুন নির্দেশ অনুযায়ী, গানটি বাজানোর সময় উপস্থিত সকলকে দাঁড়িয়ে সম্মান জানাতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দেশের সমস্ত সরকারি অনুষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কর্মসূচিতে জাতীয় সঙ্গীতের পরই বন্দে মাতরমপরিবেশন করতে হবে। যে সব অনুষ্ঠানে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন, সেখানে তাঁর আগমন ও প্রস্থানের সময়ও এই গান বাজানো হবে। এছাড়া পদ্ম পুরস্কারের মতো অসামরিক সম্মান প্রদান অনুষ্ঠানেও বন্দে মাতরমপরিবেশনের কথা উল্লেখ করা হয়েছে।

তবে সিনেমা হলে এই গান বাজানো বাধ্যতামূলক নয় বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে নির্দেশিকায়। জাতীয় সঙ্গীতের মতোই বন্দে মাতরমপরিবেশনের ক্ষেত্রেও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক ১৯০ সেকেন্ড বা ৩ মিনিট ১০ সেকেন্ডের মধ্যে পরিবেশন করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকায় আরও বলা হয়েছে, গানটির সম্পূর্ণ ছয়টি স্তবকই পরিবেশন করা প্রয়োজন। প্রশাসনিক সূত্রে দাবি, নাগরিকদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগানো, শৃঙ্খলা বৃদ্ধি করা এবং জাতীয় ঐতিহ্যের প্রতি সম্মান আরও জোরদার করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

উল্লেখ্য, ‘বন্দে মাতরম’-এর দেড়শো বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি সংসদের শীতকালীন অধিবেশনে এ নিয়ে বিশেষ আলোচনা হয়েছিল। সেই সময় বিষয়টি নিয়ে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, জওহরলাল নেহরু নাকি মুসলিম সম্প্রদায়কে সন্তুষ্ট করার জন্য গানটির চারটি স্তবক বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল সেই মন্তব্যের তীব্র বিরোধিতা করে।

কেন্দ্রের এই নতুন নির্দেশিকাকে ঘিরে রাজনৈতিক মহলে ফের আলোচনা শুরু হয়েছে। একদিকে সরকারের পক্ষ থেকে এটিকে জাতীয় ঐতিহ্য ও দেশপ্রেমের সঙ্গে যুক্ত উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে, অন্যদিকে বিরোধী মহলের একাংশের মতে, বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে।

এই নির্দেশ কার্যকর হলে সরকারি অনুষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক কর্মসূচিতে নতুন নিয়ম অনুসরণ করতে হবে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment