শীতলকুচি, ১০ ফেব্রুয়ারি : বাংলার যুবসমাজের চাকরির দাবিকে সামনে রেখে বিজেপি যুব মোর্চার উদ্যোগে ‘চাকরি চায় বাংলা’ কর্মসূচির আওতায় জটামারি বাজারে অনুষ্ঠিত হল স্বাক্ষর সংগ্রহ অভিযান।
এদিন বাজার চত্বরে যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া পড়ে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক বরেনচন্দ্র বর্মন।বক্তারা রাজ্য সরকারের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও চাকরির অভাবের অভিযোগ তুলে ধরেন এবং দাবি জানান, অবিলম্বে স্বচ্ছ নিয়োগ
প্রক্রিয়ার মাধ্যমে বাংলার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্বাক্ষর সংগ্রহ অভিযানের মাধ্যমে এই দাবি রাজ্য সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।সমগ্র কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আগামী দিনে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে বলে যুব মোর্চা সূত্রে জানানো হয়েছে।





