আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা,মৃ*ত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের

Published on: January 28, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জানুয়ারিঃ মহারাষ্ট্রের রাজনীতিতে নেমে এল শোকের ছায়া। বুধবার সকালে বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিত পওয়ার (Ajit Pawar)। মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে অবতরণের সময় তাঁর ব্যক্তিগত বিমানটি ভেঙে পড়ে। অসামরিক বিমান পরিবহণ অধিদপ্তর (DGCA) সূত্রে জানা গিয়েছে, বিমানে থাকা ছয়জন আরোহীর সকলেরই মৃত্যু হয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ বারামতি বিমানবন্দরে নামার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের একেবারে ধারে চলে যায়। এর পরই সেটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে বিমানের সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে আগুনে পুড়ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল।

এনসিপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার পর বুধবার বারামতিতে জেলা পরিষদের নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা ছিল অজিত পওয়ারের। সেখানে তাঁর তিনটি জনসভা করার কথা ছিল। নিজের বিধানসভা কেন্দ্র বারামতিতে যাওয়ার পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

অজিত পওয়ারের আকস্মিক প্রয়াণে রাজ্য ও জাতীয় রাজনীতিতে শোকের আবহ তৈরি হয়েছে। মৃত্যুসংবাদ পেয়েই রাজনৈতিক মতভেদ ভুলে ছুটে যান শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। একের পর এক রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তি শোকবার্তা পাঠাচ্ছেন। সূত্রের খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলে গভীর সমবেদনা জানিয়েছেন।

দুর্ঘটনার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। DGCA ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে শোক ও বিস্ময়ের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment