আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

আনন্দপুরে মোমো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিখোঁজ ছয় কর্মী, আতঙ্কে এলাকা

Published on: January 26, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ ডেস্ক, ২৬ জানুয়ারিঃ কলকাতার আনন্দপুরে একটি মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার গভীর রাতে লাগা এই আগুনে এখনও পর্যন্ত ছয় জন কর্মীর কোনও খোঁজ মেলেনি। দমকলের ১২টি ইঞ্জিন রাতভর ও সোমবার সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও তীব্রতার কারণে মূল উৎসস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে, কারখানার ভিতরেই নিখোঁজ কর্মীরা আটকে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ হঠাৎই কারখানার ভিতর থেকে আগুনের শিখা ও ঘন ধোঁয়া বের হতে দেখা যায়। কারখানাটিতে নিয়মিত মোমো প্রস্তুত করা হত। ফলে সেখানে বিপুল পরিমাণ পাম তেল, প্যাকেটজাত দাহ্য সামগ্রী এবং একাধিক গ্যাস সিলিন্ডার মজুত ছিল। আগুন লাগার পরই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ধোঁয়া দেখতে পেয়ে প্রথমে তাঁরাই দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের ভয়াবহতায় ভিতরে প্রবেশ করা সম্ভব হয়নি। সকাল হতেই আগুন কিছুটা কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় নাইট ডিউটিতে ছয় জন কর্মী ভিতরে ছিলেন বলে প্রাথমিকভাবে অনুমান। তাঁদের মধ্যে কয়েক জনের ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ ধরেননি। এক নিখোঁজ কর্মীর আত্মীয় জানান, শেষবার রাতে ফোনে তিনি বলেছিলেন,“ধোঁয়ায় দমবন্ধ হয়ে আসছে, বাঁচব কিনা জানি না।” তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ নেই।

কারখানার এক কর্মীর অভিযোগ, পাশের একটি ডেকরেটার্স সংস্থায় প্রচুর দাহ্য সামগ্রী রাখা ছিল, যা বারবার সরানোর অনুরোধ করা হলেও শোনা হয়নি। স্থানীয় বাসিন্দারাও জানান, আগেও এই কারখানায় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, কিন্তু মালিকপক্ষ যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়নি।

আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। দমকল ও পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে। নিখোঁজ কর্মীদের সন্ধান না পাওয়া পর্যন্ত উৎকণ্ঠা ও উদ্বেগ আরও বাড়ছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment