আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

দানবাক্স চুরির ঘটনায় শিলিগুড়িতে ৫ দিনের রিমান্ডে অভিযুক্ত

Published on: December 17, 2025
---Advertisement---

শিলিগুড়ি, ১৭ ডিসেম্বরঃ গত সোমবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেট ও শেখ শ্রীলাল মার্কেটের মাঝামাঝি এলাকায় অবস্থিত একটি শিবমন্দিরে চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। মন্দিরের সেবায়েত সকালে মন্দির খুলতে গিয়ে দেখতে পান, মন্দিরের দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে রয়েছে এবং ভক্তদের দান করা নগদ টাকা উধাও।

ঘটনার পরেই মন্দির কর্তৃপক্ষ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি আউটপোস্টে লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা বিষয়টি খতিয়ে দেখে এবং মন্দির চত্বর ও আশপাশে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজে দু’জন যুবককে দানবাক্স ভাঙতে দেখা যায়। তাদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয় তার নাম বারুদ। এরপর গতকাল গভীর রাতে ফের ওই মন্দির এলাকায় দানবাক্সের টাকা চুরি করার চেষ্টা করার সময় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের হাতে হাতেনাতে ধরা পড়ে বারুদ।

ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ তার বিরুদ্ধে ৫ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে। রিমান্ডে নিয়ে পুলিশ বারুদকে জিজ্ঞাসাবাদ করে চুরির টাকা কোথায় রাখা হয়েছে এবং তার সঙ্গে আর কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে।

পুলিশ আরও জানিয়েছে, বারুদের বিরুদ্ধে আগেও একাধিকবার চুরির অভিযোগ রয়েছে এবং পূর্বেও তাকে গ্রেফতার করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। মন্দির এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

অন্নপূর্ণা থেকে আয়ুষ্মান, এক ছাতার তলায় ৫৫ পরিষেবা পেতে শীতলকুচিতে ভিড় সাধারণ মানুষের

কলকাতা পুরসভায় শুভেন্দুর ডাকে পুরসভায় মমতার ভ্রাতৃবধূ কাজরী! জোর জল্পনা রাজনৈতিক মহলে

কলকাতা পুরসভায় এক মঞ্চে শুভেন্দু, ফিরহাদ, মালা ও সন্দীপন, জল্পনা রাজনৈতিক মহলে

‘নিজেকে কয়েকটা বছর উপহার দিতে চাই’, বলিউড ছাড়ার জল্পনায় সুরকার প্রীতম

সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা, বাংলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত

বিদ্যুৎ বিলে স্বস্তি আনতে ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’, ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, সোলার প্যানেলে সর্বোচ্চ ৭৮ হাজার টাকা ভর্তুকি

Leave a Comment