আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

বিষক্রিয়ায় অসুস্থ রেখা পাত্রের পাশে স্বাস্থ্যমন্ত্রী! হাসপাতালে গিয়ে দিলেন আশ্বাস, ‘দ্রুত সুস্থ হয়ে উঠবেন’

Published on: November 22, 2026
---Advertisement---

কলকাতা, ২২ নভেম্বরঃ আচমকা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শরীরে বিষক্রিয়ার আশঙ্কায় শনিবার রাত থেকেই উদ্বেগ তৈরি হয়েছিল। রবিবার ভোরে তাঁকে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে এ দিন তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বেশ কিছুক্ষণ চিকিৎসকদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিধায়কের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আপাতত ভাল রয়েছেন রেখা। চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

কী ভাবে অসুস্থ হলেন বিজেপি বিধায়ক? স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, শনিবার রাতে খাবার খাওয়ার পরেই অসুস্থ বোধ করতে শুরু করেন রেখা। ঠিক কী খাবার থেকে বিষক্রিয়ার ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। প্রথমে তাঁকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর বসিরহাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু শারীরিক অবস্থার উন্নতি নিয়ে উদ্বেগ থাকায় তাঁকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেয় পরিবার।

জানা গিয়েছে, বসিরহাট হাসপাতাল থেকে প্রয়োজনীয় বন্ডে সই করে রবিবার ভোরে রেখাকে বাইপাসের বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর পরিবারের তরফে মুখ্যমন্ত্রী এবং রাজ্য প্রশাসনের কাছে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছিল। সেই প্রেক্ষিতেই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয় বলে খবর। স্বাস্থ্যমন্ত্রীও জানিয়েছেন, কঠিন সময়ে রাজ্য সরকার সকলের পাশে থাকে। রেখা পাত্রের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।

হাসপাতালে গিয়ে রেখার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন শারদ্বত। বিধায়কের শারীরিক অবস্থা নিয়ে আশ্বস্ত করার পাশাপাশি তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। স্বাস্থ্যমন্ত্রীর কথায়, পুরোপুরি সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে। তবে আপাতত চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি।

সন্দেশখালির আন্দোলনের সূত্র ধরেই রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন রেখা। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে স্থানীয় মহিলাদের আন্দোলনে অন্যতম সামনের সারির মুখ ছিলেন তিনি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী করলেও জয় অধরা থাকে। পরে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন।

তবে বিধায়ক হওয়ার পরেও নানা বিতর্কে জড়িয়েছে তাঁর নাম। জেলা নেতৃত্বের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন তিনি। দলের জেলা স্তরের কর্মসূচিতে অংশ না নেওয়ার কারণ হিসেবেও নেতৃত্বের সঙ্গে দূরত্বের কথা বলেছিলেন। এ ছাড়াও প্রশাসনের সঙ্গে বিবাদ এবং বিভিন্ন অভিযোগ ঘিরে একাধিকবার সংবাদ শিরোনামে এসেছেন রেখা।

রাজনৈতিক বিতর্কের বাইরে আপাতত তাঁর অসুস্থতাই আলোচনার কেন্দ্রে। কী কারণে বিষক্রিয়া, তা জানতে চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার রিপোর্টের অপেক্ষা। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিধায়ক।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বিচারপতির জন্য ‘গার্ড অফ অনার’, স্যালুট ঠুকলেন ওয়েইসিকে! সাহারানপুর পুলিশের কাণ্ডে হাসির রোল, তদন্তের নির্দেশ

রাস উৎসবের প্রস্তুতি খতিয়ে দেখতে মদনমোহন বাড়িতে জেলাশাসক! ২৫ নভেম্বর রাসমেলার উদ্বোধনে আসছেন মুখ্যমন্ত্রী

নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের উন্নয়নে ৩ কোটি, ফেব্রুয়ারিতে আধুনিক লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস মুখ্যমন্ত্রীর

ভুয়ো এফিডেভিট জমার অভিযোগে থানায় তৃণমূলের কোষাধ্যক্ষ! নিশানায় ঋতব্রত-অরূপ, নানুরের ওসি-সহ একাধিক পুলিশকর্তা

বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র! প্রথমে বসিরহাট, পরে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তর

লাইসেন্স ছাড়াই গ্যাসের কারবার! পুন্ডিবাড়িতে বাড়িতে হানা পুলিশের, বাজেয়াপ্ত ৪৮টি এলপিজি সিলিন্ডার

Leave a Comment