আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের উন্নয়নে ৩ কোটি, ফেব্রুয়ারিতে আধুনিক লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস মুখ্যমন্ত্রীর

Published on: November 22, 2026
---Advertisement---

নবদ্বীপ, ২২ নভেম্বরঃ রাস উৎসবের আবহে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরে হাজির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি নবদ্বীপের ধর্মীয় ও ঐতিহাসিক পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন তিনি। মন্দিরের অর্ধসমাপ্ত রিসার্চ সেন্টার সম্পূর্ণ করতে ২ কোটি টাকা এবং শচীমাতা গোশালার সম্প্রসারণে আরও ১ কোটি টাকা বরাদ্দের কথা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সাধারণ মানুষ ও পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আধুনিক লঞ্চ পরিষেবা চালুর আশ্বাস দিয়েছেন তিনি। স্থায়ী সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

এদিন মন্দির দর্শন ও পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরেই ভক্ত ও স্থানীয়দের তরফে যাতায়াত ব্যবস্থার উন্নতির দাবি উঠছিল। সেই দাবিকে গুরুত্ব দিয়েই পরিবহণ দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, স্থায়ী সেতু তৈরির পরিকল্পনা রয়েছে। তবে তার জন্য বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর) তৈরি-সহ একাধিক প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগবে। তত দিন বিকল্প ব্যবস্থা হিসেবে সুসজ্জিত আধুনিক লঞ্চ চালানো হবে।

মুখ্যমন্ত্রীর আশ্বাস, ডিসেম্বরের মধ্যেই প্রশাসনিক ঘোষণা ও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা হবে। ঘাট নির্মাণের কাজ শেষ হলে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তিনি নিজে উপস্থিত থেকে লঞ্চ পরিষেবার উদ্বোধন করবেন। ফলে নবদ্বীপে আসা পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াত আরও সহজ হবে বলে আশা প্রশাসনের।

মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের পরিকাঠামো উন্নয়নেও বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মন্দির সূত্রে জানা গিয়েছে, ভক্তদের আর্থিক সহায়তায় তৈরি হতে শুরু করেছিল মহাপ্রভুর জীবন ও দর্শন নিয়ে গবেষণার কেন্দ্র। কিন্তু অর্থের অভাবে সেই কাজ মাঝপথে থমকে যায়। সেটি সম্পূর্ণ করতেই রাজ্য সরকারের তরফে ২ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেন শুভেন্দু। পাশাপাশি শচীমাতা গোশালার পরিসর বাড়াতে দেওয়া হবে আরও ১ কোটি টাকা।

এখানেই শেষ নয়। নবদ্বীপের প্রাচীন শিক্ষাচর্চার ঐতিহ্য ফিরিয়ে আনতে গুরুকুল এবং সংস্কৃত টোল তৈরির প্রস্তাবও মন্দির কর্তৃপক্ষের কাছে রেখেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পগুলির জন্য অর্থের অভাব হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এদিনের সফরে ধর্মীয় কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের সমালোচনা করে তাঁর অভিযোগ, মহাপ্রভুর জন্মস্থান এবং নবদ্বীপের ঐতিহ্য রক্ষায় আগের সরকার যথেষ্ট উদ্যোগী ছিল না। নবদ্বীপে মদের দোকান খোলা ছাড়া উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি বলেও কটাক্ষ করেন তিনি।

রাসমন্দিরে কীর্তনে অংশ নেওয়া থেকে শচীমাতা গোশালায় গো-পুজো দিনভর ভক্তির আবহেই কাটে মুখ্যমন্ত্রীর কর্মসূচি। পরে আশ্রমিক ও মন্দির কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকও করেন তিনি। মন্দির সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর জন্য ২০ থেকে ২৫ রকমের নিরামিষ পদ দিয়ে বিশেষ ভোগের আয়োজন করা হয়েছিল। সব মিলিয়ে রাস উৎসবের আবহে নবদ্বীপের ধর্মীয় পরিকাঠামো উন্নয়নে মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

বিষক্রিয়ায় অসুস্থ রেখা পাত্রের পাশে স্বাস্থ্যমন্ত্রী! হাসপাতালে গিয়ে দিলেন আশ্বাস, ‘দ্রুত সুস্থ হয়ে উঠবেন’

ভুয়ো এফিডেভিট জমার অভিযোগে থানায় তৃণমূলের কোষাধ্যক্ষ! নিশানায় ঋতব্রত-অরূপ, নানুরের ওসি-সহ একাধিক পুলিশকর্তা

বিষক্রিয়ায় হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র! প্রথমে বসিরহাট, পরে বাইপাসের বেসরকারি হাসপাতালে স্থানান্তর

লাইসেন্স ছাড়াই গ্যাসের কারবার! পুন্ডিবাড়িতে বাড়িতে হানা পুলিশের, বাজেয়াপ্ত ৪৮টি এলপিজি সিলিন্ডার

কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ, শিলিগুড়ির সিটি সেন্টার থেকে গ্রেফতার দার্জিলিংয়ের বিজেপি বিধায়কের ঘনিষ্ঠ!

গান শুনে বাড়ি ফেরা হল না প্রতাপের! মাসখানেক আগে ফিরেছিলেন ভিন্‌রাজ্য থেকে, বিয়ের স্বপ্নও ছিল চোখে, ডাম্পারের ধাক্কায় শেষ সব আশা

Leave a Comment