আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জগদ্ধাত্রী পুজোর আগে কৃষ্ণনগরে পুলিশের জালে কুখ্যাত ডাকু, উদ্ধার আগ্নেয়াস্ত্র

Published on: November 15, 2026
---Advertisement---

নিজস্ব সংবাদদাতা,কৃষ্ণনগর: উৎসবের মরশুমে জনজোয়ারে ভাসছে কৃষ্ণনগর। জগদ্ধাত্রী পুজোকে ঘিরে শহরজুড়ে যখন সাজ সাজ রব, তখনই পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হল এক কুখ্যাত দুষ্কৃতী। ধৃতের নাম সৈকত হালদার ওরফে ডাকু। তাঁর কাছ থেকে একটি ওয়ান শটার বন্দুক এবং এক রাউন্ড গুলি উদ্ধার করেছে কোতোয়ালি থানার পুলিশ। পুজোর আগে শহরে আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীর উপস্থিতি ঘিরে স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের অনুমান, কোনও অপরাধমূলক উদ্দেশ্য নিয়েই ওই এলাকায় জড়ো হয়েছিল ধৃত। যদিও ঠিক কী পরিকল্পনা ছিল, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের পিছনে হনুমান মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালান কোতোয়ালি থানার পুলিশকর্মীরা। গোপন সূত্রে খবর পেয়েই ওই এলাকায় তল্লাশি শুরু হয়। সেখান থেকেই সৈকতকে আটক করে পুলিশ। পরে তাঁর কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি ওয়ান শটার বন্দুক ও এক রাউন্ড গুলি। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বাড়ি কৃষ্ণনগরের মালোপাড়ায় বলে জানা গিয়েছে। রবিবার তাঁকে কৃষ্ণনগর জেলা আদালতে পেশ করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, সৈকত হালদার পুলিশের কাছে অপরিচিত কোনও নাম নয়। এর আগেও একাধিক অপরাধমূলক ঘটনায় তাঁর নাম জড়িয়েছে। এমনকি গুলি চালিয়ে খুনের চেষ্টার অভিযোগেও অতীতে গ্রেপ্তার হয়েছিল সে। ফলে জগদ্ধাত্রী পুজোর আগে তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। ধৃতের সঙ্গে আরও কেউ ওই ঘটনায় জড়িত কি না, কিংবা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আগামী ১৭ নভেম্বর কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে আসার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরে নিরাপত্তার প্রস্তুতি ইতিমধ্যেই জোরদার করা হয়েছে। অন্য দিকে, কৃষ্ণনগরের অন্যতম বড় উৎসব জগদ্ধাত্রী পুজো নির্বিঘ্নে সম্পন্ন করাও প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। পুজোর দিনগুলিতে শহরে কয়েক হাজার মানুষের সমাগম হয়। দর্শনার্থীদের ভিড় সামলানো, যান চলাচল নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

সেই আবহে দুষ্কৃতীদের গতিবিধির উপর নজরদারি বাড়ানো হয়েছে। সমাজবিরোধীদের চিহ্নিত করে ধরপাকড় অভিযানও চলছে। পুলিশের লক্ষ্য, উৎসবের আনন্দে যাতে কোনও অপরাধ বা অশান্তির ছায়া না পড়ে। তবে পুজোর মুখে আগ্নেয়াস্ত্র-সহ কুখ্যাত দুষ্কৃতীর গ্রেপ্তারি শহরের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল। ধৃতকে জেরা করে আরও কোনও অপরাধের সূত্র মেলে কি না, এখন সেদিকেই নজর তদন্তকারীদের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

রাজ্যের সমস্ত আদিবাসীকে জমির পাট্টা, ঝাড়গ্রাম থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ছটপুজোয় ফাঁসিরঘাটে নতুন আকর্ষণ গঙ্গারতি, মন্ত্রী নিশীথ প্রামাণিকের  হাত ধরে সূচনা আজ বিকেলে

কৈলাস ঘাটে ছটপুজো উপলক্ষে ঘাট উদ্বোধন ও বিজেপির পৃথক মঞ্চের সূচনা, উপস্থিত বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু

জমি দখলকে কেন্দ্র করে দুই আত্মীয়ের মধ্যে সং/ঘর্ষের পরিস্থিতি! চাষের জমিতে সরষে বপন ঘিরে বচসা থেকে হাতাহাতি, উত্তেজনা শীতলকুচিতে

সামাজিক উদ্যোগের বার্তা দিয়ে শুরু সুভাষপল্লীর জগদ্ধাত্রী পুজো! দৃষ্টিহীন শিশুদের হাত ধরে উদ্বোধন, শীতবস্ত্র তুলে দিলেন উদ্যোক্তারা

নতুন সুযোগ পেতে চলেছেন কোন রাশির জাতকরা? জেনে নিন

Leave a Comment