আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

উৎসবের মরশুমে চিনির দাম আকাশছোঁয়া! মাথাভাঙার একাধিক পাইকারি দোকানে প্রশাসনের হানা, নথিপত্রে মিলল গরমিল

Published on: November 10, 2026
---Advertisement---

মাথাভাঙ্গা, ১০ নভেম্বরঃ উৎসবের মরশুমে খোলা বাজারে চিনির দাম বৃদ্ধি নিয়ে ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে। এমনই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার মাথাভাঙা শহরের একাধিক পাইকারি দোকানে অভিযান চালাল প্রশাসন। মাথাভাঙার মহকুমা শাসকের নেতৃত্বে এই অভিযানে সামিল হন ফুড সেফটি দফতরের আধিকারিক এবং পুলিশকর্মীরা।

অভিযান চলাকালীন বিভিন্ন দোকানে চিনির মজুতের পরিমাণ, কেনাবেচার হিসাব এবং প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখেন আধিকারিকরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দোকানগুলিতে চিনির মজুতের পরিমাণে তেমন কোনও অসঙ্গতি নজরে আসেনি। তবে বেশ কয়েকটি দোকানের নথিপত্র পরীক্ষা করতে গিয়ে কিছু গরমিল ধরা পড়েছে। কী কারণে এই অসঙ্গতি, তা খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।

প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, প্রয়োজনীয় নথি ও হিসাবপত্র বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তদন্তে কোনও অনিয়মের প্রমাণ মিললে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হতে পারে।

উল্লেখ্য, উৎসবের আগে বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি সাধারণ ক্রেতাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে চিনির দাম বাড়ায় সমস্যায় পড়ছেন মধ্যবিত্ত ও সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে মজুতদারি কিংবা নিয়মবহির্ভূত ব্যবসার মাধ্যমে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে কি না, তা খতিয়ে দেখতেই প্রশাসনের এই অভিযান বলে মনে করা হচ্ছে।

প্রশাসনের এই নজরদারির ফলে বাজারে চিনির দামে কোনও পরিবর্তন আসে কি না, এখন সেদিকেই নজর সাধারণ ক্রেতাদের।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment