আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

পশ্চিমবঙ্গ পুলিশে সুযোগ, গোসাইরহাট হাইস্কুলের ৫ কৃতি প্রাক্তনীকে সংবর্ধনা

Published on: October 7, 2026
---Advertisement---

শীতলকুচি, ৭ অক্টোবরঃ গোসাইরহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী সংঘের পক্ষ থেকে এক মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশে সুযোগ পাওয়া বিদ্যালয়ের পাঁচ কৃতি প্রাক্তনীকে সংবর্ধনা জানানো হল। বুধবার গোসাইরহাট হাইস্কুল প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তনী সংঘের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষক তপেন্দু নারায়ণ রায়, বিশিষ্ট কবি ও লেখক প্রদীপ কুমার বর্মন, শীতলকুচি মহাবিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক সুরজিৎ বর্মন, কল্যাণময় প্রামাণিক, অরবিন্দ রায়, মনোজ বর্মন, প্রকাশ বর্মন-সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনোজ বর্মন।

সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এরপর স্বাগত ভাষণ দেন বিশিষ্ট শিক্ষক তপেন্দু নারায়ণ রায়। তিনি গোসাইরহাট হাইস্কুলের পাঁচ কৃতি প্রাক্তনী সজল বর্মন, সুব্রত বর্মন, রমা বর্মন, অম্লান বর্মন এবং দীনবন্ধু বর্মনকে আগামী দিনে আরও নিষ্ঠা ও কর্তব্যবোধের সঙ্গে দেশের সেবা করার আহ্বান জানান। তাঁদের এই সাফল্য আগামী প্রজন্মের পড়ুয়াদের অনুপ্রাণিত করবে বলেও তিনি উল্লেখ করেন।

এরপর বিশিষ্ট কবি ও লেখক প্রদীপ কুমার বর্মন তাঁর বক্তব্যে পুলিশি পরিষেবায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পাশাপাশি দুর্নীতির সঙ্গে কখনও আপস না করার পরামর্শ দেন।

অনুষ্ঠানে পাঁচ কৃতি প্রাক্তনীকে একে একে ফুলের তোড়া, উত্তরীয় ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। শেষে তাঁদের মিষ্টিমুখ করানো হয় এবং উপস্থিত প্রাক্তনীদের মধ্যেও মিষ্টি বিতরণ করা হয়। মনোজ বর্মনের সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment