আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

রং মিস্ত্রির ‘যোগসূত্রে’ চুরির কিনারা, মাটিগাড়ায় উদ্ধার রুপোর গণেশ মূর্তি

Published on: October 1, 2026
---Advertisement---

মাটিগাড়া, ১ অক্টোবরঃ বাড়িতে রং করার কাজ করতে এসে নজরে পড়েছিল পুজোর ঘরের সামগ্রী। অভিযোগ, এর পরেই ফের কাজের সুযোগ নিয়ে চুরি। মাটিগাড়া থানা এলাকার চৌরঙ্গী মোড় সংলগ্ন একটি বাড়িতে চুরির ঘটনায় এমনই অভিযোগের ভিত্তিতে এক রং মিস্ত্রিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া মূল্যবান রুপোর গণেশ মূর্তি-সহ পুজোর ঘরের অন্যান্য সামগ্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা অরবিন্দ সরকারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, বাড়ির পুজোর ঘর থেকে একটি রুপোর গণেশ মূর্তি-সহ বেশ কিছু সামগ্রী উধাও হয়ে যায়। চুরির পরেই সন্দেহের তির যায় এক রং মিস্ত্রির দিকে। কিছুদিন আগে ওই বাড়িতে রঙের কাজ করেছিল সে। তবে সে সময় কোনও নির্দিষ্ট প্রমাণ না থাকায় সন্দেহের কথা জানানো ছাড়া পরিবারের হাতে বিশেষ কিছু ছিল না।

পরিবারের দাবি, সম্প্রতি ফের ওই রং মিস্ত্রির মাধ্যমে বাড়ির একটি অংশে রঙের কাজ করানো হয়। অভিযোগ, এর পরেই ফের চুরির ঘটনা নজরে আসে। বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়। শেষ পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেন বাড়ির সদস্যেরা।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। স্থানীয় সূত্র ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের নাম শুভম রায়। অনিল নগর এলাকার বাসিন্দা ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা শুরু করেন তদন্তকারীরা।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের পর উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী। তার মধ্যে রয়েছে মূল্যবান রুপোর গণেশ মূর্তিটিও। পুজোর ঘরের অন্যান্য সামগ্রীও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

চুরির ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার এবং সামগ্রী উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্বস্তি ফিরেছে। তবে কী ভাবে চুরির ঘটনা ঘটানো হয়েছিল, আরও কেউ এর সঙ্গে যুক্ত কি না এবং আগে কোনও চুরির ঘটনায় একই ব্যক্তির যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পাওয়ার চেষ্টা চলছে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment