আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

মুখ্যমন্ত্রী হয়ে প্রথম কোচবিহার সফর শুভেন্দুর, নিরাপত্তার চাদরে শহর! মদনমোহনে পুজো, রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠক

Published on: September 21, 2026
---Advertisement---

কোচবিহার, ২১ সেপ্টেম্বরঃ মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম বার কোচবিহারে পা রাখবেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবারের সফর ঘিরে তাই সকাল থেকেই ব্যস্ত জেলা প্রশাসন। পুলিশ-প্রশাসনের তৎপরতাও তুঙ্গে। মুখ্যমন্ত্রীর যাতায়াতের সম্ভাব্য রুট থেকে মদনমোহন মন্দির, রবীন্দ্র ভবন সব গুরুত্বপূর্ণ এলাকাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টার পর হেলিকপ্টারে কোচবিহার বিমানবন্দরে পৌঁছনোর কথা মুখ্যমন্ত্রীর। সেখান থেকে সড়কপথে তিনি যাবেন শহরের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দিরে। সেখানে পুজো দেওয়ার পর মন্দির সংলগ্ন রবীন্দ্র ভবনে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। বৈঠকে জেলার একাধিক প্রশাসনিক ও উন্নয়নমূলক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা।

মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে। রবীন্দ্র ভবন চত্বর সাজিয়ে তোলার পাশাপাশি মদনমোহন মন্দিরেও চলছে প্রস্তুতি। গুরুত্বপূর্ণ রাস্তা ও সম্ভাব্য কনভয় রুটে বাড়ানো হয়েছে নজরদারি। নিরাপত্তার পাশাপাশি ট্র্যাফিক নিয়ন্ত্রণ নিয়েও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

এই সফরের দিকে জেলার রাজনৈতিক ও প্রশাসনিক মহলেরও নজর রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে উত্তরবঙ্গ সফরের অংশ হিসাবে কোচবিহারের পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতেও তাঁর কর্মসূচি রয়েছে।

কোচবিহারে আগেও একাধিক বার এসেছেন শুভেন্দু। বিরোধী দলনেতা থাকাকালীন তাঁর কনভয়ে হামলার ঘটনাও ঘটেছিল জেলায়। সেই ঘটনার স্মৃতির মধ্যেই এ বার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর প্রথম সফর। ফলে প্রশাসনিক বৈঠকে কী কী বিষয় উঠে আসে, জেলা নিয়ে কোনও নতুন ঘোষণা হয় কি না সেই দিকেই নজর কোচবিহারের।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

সাফাই কর্মীদের অধিকার ও নিরাপত্তার দাবিতে কোচবিহারে নতুন জেলা কমিটি, দায়িত্বে রাজন-রাজু

নাম-প্রতীক ফ্রিজ, তবু তহবিলে হাত মমতা শিবিরের! ২৯ জানুয়ারি পর্যন্ত তিন অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি বহাল হাই কোর্টে

 ‘খাম’ নিয়ে টানাটানি শেষ হচ্ছে না! ‘আলমারি’ পেয়েও প্রতীক ফেরাতে হাই কোর্টে নওশাদ, নজর ৬ অক্টোবরের উপনির্বাচনে

নাম-প্রতীক ‘ফ্রিজ’, এ বার সুপ্রিম কোর্টে মমতা! দ্রুত শুনানির আর্জি, ‘এই সপ্তাহেই’ শুনানির আশ্বাস প্রধান বিচারপতির

মৎস্যশিল্পে ‘ডবল ইঞ্জিন’-এর গতি, ৯ কোটি বরাদ্দের ঘোষণা! প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় এল পশ্চিমবঙ্গ

নাড্ডার কনভয় হামলার ছ’বছর পর গ্রেফতার দুই তৃণমূল নেতা, মগরাহাটে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত রিপন-সঞ্জীব

Leave a Comment