আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

প্রকাশিত মাধ্যমিকের রুটিন, কবে কোন পরীক্ষা দেখে নিন

Published on: July 13, 2026
---Advertisement---

কলকাতা, ১৩ জুলাইঃ মাধ্যমিকের কাউন্টডাউন শুরু। হাতে এখনও সাত মাসের বেশি সময়। তার আগেই ২০২৭ সালের পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বছরের ১৫ ফেব্রুয়ারি, সোমবার প্রথম ভাষার পরীক্ষা দিয়ে শুরু হবে মাধ্যমিক। টানা আট দিনে ২৫ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা। এ বারও প্রতিদিন সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো পর্যন্ত পরীক্ষা চলবে। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে।

সোমবার বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার দিনক্ষণ জানায় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সূচি অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি প্রথম ভাষার পর ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৮ ফেব্রুয়ারি ইতিহাস, ১৯ ফেব্রুয়ারি ভূগোল, ২২ ফেব্রুয়ারি অঙ্ক, ২৩ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২৪ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান এবং ২৫ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হবে। মাঝখানে ১৭, ২০ ও ২১ ফেব্রুয়ারি পরীক্ষা নেই।

ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রেও কিছু বিশেষ নির্দেশ দিয়েছে পর্ষদ। কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এই বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলেই নেওয়া হবে। সেলাই বিষয়ের পরীক্ষা চলবে বিকেল ৩টে পর্যন্ত। অন্য সব ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা নির্ধারিত সময়েই হবে। তবে শারীরশিক্ষা, সমাজসেবা এবং ওয়ার্ক এডুকেশন বিষয়ের পরীক্ষার দিন এখনও ঘোষণা করা হয়নি। পর্ষদের তরফে জানানো হয়েছে, ওই পরীক্ষার সূচি পরে প্রকাশ করা হবে।

এ বার পরীক্ষার সূচি আগেভাগেই প্রকাশ হওয়ায় পরীক্ষার্থী, অভিভাবক এবং স্কুলগুলির হাতে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় থাকছে। এখন থেকেই পাঠ পরিকল্পনা, মক টেস্ট এবং পুনরাবৃত্তির রূপরেখা সাজিয়ে নেওয়ার সুযোগ মিলবে বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। আগামী বছরের প্রথম বড় পাবলিক পরীক্ষাকে ঘিরে প্রস্তুতির আনুষ্ঠানিক কাউন্টডাউনও কার্যত শুরু হয়ে গেল।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment