আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

গোপালপুরে ‘ক্ষেত বাঁচাও অভিযান’, আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে কৃষকদের পরামর্শ বিশেষজ্ঞদের

Published on: June 3, 2026
---Advertisement---

শীতলকুচি, ৩ জুন: কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং ফসলকে বিভিন্ন রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা করার লক্ষ্যে গোপালপুরে অনুষ্ঠিত হল ‘ক্ষেত বাঁচাও অভিযান’ কর্মসূচি। প্রচেষ্টা ফার্মার্স কোম্পানির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার বহু কৃষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীতলকুচি বিধানসভার বিধায়ক সাবিত্রী বর্মন, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিশেষজ্ঞ, ফসলের রোগ ও পোকামাকড় বিষয়ক বিশেষজ্ঞ, মাথাভাঙ্গা-১ ব্লকের কৃষি বিভাগের সহকারী কৃষি অধিকর্তা (এডিএ), কিষান মোর্চার জেলা সভাপতি প্রহ্লাদ বর্মন, প্রচেষ্টা ফার্মার্স কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সংস্থার অন্যান্য আধিকারিক ও কর্মীরা।

কর্মসূচিতে কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ, ফসলের রোগ নির্ণয়, পোকামাকড় দমন, মাটির স্বাস্থ্য রক্ষা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি উন্নত পশুপালন ব্যবস্থা, গবাদি পশুর স্বাস্থ্য সুরক্ষা এবং পশুপালনের মাধ্যমে অতিরিক্ত আয় বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞদের বক্তব্যে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যায়। তাঁরা কৃষকদের বাস্তব সমস্যার সমাধানে বিভিন্ন পরামর্শ দেন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন। কৃষকদের প্রশ্নেরও উত্তর দেন উপস্থিত বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সাবিত্রী বর্মন কৃষকদের উন্নয়নে এই ধরনের সচেতনতামূলক উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, কৃষকদের প্রযুক্তিনির্ভর কৃষিকাজে উৎসাহিত করতে পারলে উৎপাদন যেমন বাড়বে, তেমনি তাঁদের আর্থিক অবস্থারও উন্নতি হবে।

আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। তাঁদের মতে, আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার এবং সঠিক পরামর্শ কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment