আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

জুনে বঙ্গ সফরে অমিত শাহ,নজরে বাংলাদেশ সীমান্ত ও নিরাপত্তা

Published on: May 26, 2026
---Advertisement---


খবরিয়া ২৪ ডেস্ক, ২৬ মেঃ আগামী জুন মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর এই সফরের মূল কেন্দ্রবিন্দুতে থাকছে বাংলাদেশ লাগোয়া সীমান্ত এলাকা ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, সীমান্তবর্তী একাধিক এলাকা সরেজমিনে পরিদর্শনের পাশাপাশি উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

জানা গিয়েছে, সীমান্তে অনুপ্রবেশ, গবাদি পশু ও মাদক পাচার, জাল নোট চক্র এবং নিরাপত্তা ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে বিস্তারিত পর্যালোচনা করতে চান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই সফরে বিএসএফের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গেও আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। সীমান্তবর্তী জেলার পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের ইতিমধ্যেই প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের মতে, এই সফর শুধুমাত্র প্রশাসনিক নয়, এর রয়েছে বিশেষ রাজনৈতিক তাৎপর্যও। বিধানসভা নির্বাচনের পর সীমান্ত নিরাপত্তা ইস্যুকে ফের সামনে আনতে চাইছে বিজেপি নেতৃত্ব। বিশেষ করে অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধের মতো বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই পূর্বতন রাজ্য সরকারের বিরুদ্ধে সরব গেরুয়া শিবির। ফলে শাহের এই সফরকে রাজনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে।

পশ্চিমবঙ্গ সফরের আগে দেশের একাধিক সীমান্তবর্তী রাজ্য সফর করছেন অমিত শাহ। রবিবার রাজস্থানের বিকানের সীমান্ত এলাকা পরিদর্শনের পর সোমবার বিএসএফের সীমান্ত চৌকি ঘুরে দেখেন তিনি এবং নিরাপত্তা সংক্রান্ত বৈঠক করেন। আগামী ২৯ মে গুজরাতের ভুজ সফরে গিয়ে হারামি নালা এলাকা পরিদর্শনের কর্মসূচি রয়েছে তাঁর। পাশাপাশি ৫ জুন ত্রিপুরা সীমান্ত সফরও করবেন তিনি।

কেন্দ্রীয় সূত্রের বক্তব্য, আন্তর্জাতিক সীমান্তে নজরদারি আরও শক্তিশালী করা, প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো এবং সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় গড়ে তুলতেই এই ধারাবাহিক সফরসূচি নেওয়া হয়েছে। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শাহের পশ্চিমবঙ্গ সফর ঘিরেই এখন সবচেয়ে বেশি আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently he is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment