আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

‘জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে লটারি কেটে কপাল খুলতে পারে ৫ রাশির’, ‘২০২৬ সাল: কোন রাশির জন্য শুভ, কার জন্য সতর্কবার্তা’

Published on: January 10, 2026
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জানুয়ারিঃ ‘আজকের দিনটি কেমন যাবে?’, ‘জানুয়ারি ১০, ২০২৬: আপনার রাশি কী বলছে?’, ‘আজকের রাশিফল: আর্থিক উন্নতির যোগ, প্রেম জীবনে নতুন মোড়’

বৃশ্চিক রাশিঃ অংশীদারি ব্যবসার সদস্যদের আস্থা অর্জন করবেন।শেয়ারে ধৈর্য ধরুন। নতুন প্রেমের সম্পর্ক মজবুত করুন। স্ত্রীর সঙ্গে সততা বজায় রেখে চলুন। মা-বাবার সঙ্গে আনন্দে সময় কাটবে। কোনও বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে সেই মানুষের মূল্যবোধকে গুরুত্ব দেবেন।

সম্পদঃ উপার্জনের ব্যাপারে খুব ভাল পথ পেতে পারেন। পরিবারঃ পারিবারিক ক্ষেত্রে খুব বুঝে চলতে হবে। সম্পর্কঃ সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন, বিবাদ হতে পারে। সম্পর্ক বিষয়ে খুব সাবধান থাকুন, বিবাদ হতে পারে।পেশাঃ জীবিকার ক্ষেত্র অনুকূল।শুভ সংখ্যাঃ৭৬।শুভ দিকঃ উত্তর-পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙঃ লাল।

মিথুন রাশিঃ ব্যবসায় গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হবে। বাড়িতে সবার সহযোগিতা পাবেন।আদালতের কোনও কাজ আপনার অনুকূলে থাকবে। দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করে শেয়ারে বিনিয়োগ করা দরকার। প্রেমের ক্ষেত্রে সময় দেওয়াটাই সবচেয়ে বড় উপহার। কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার যোগ রয়েছে। সামাজিক ক্ষেত্রে প্রভাবশালী হবেন।

সম্পদঃ সকাল থেকে আর্থিক চাপ বাড়তে পারে।পরিবারঃ পরিবারের সকলে মিলে ভ্রমণ হতে পারে।সম্পর্কঃ বুঝেশুনে কথা বলা দরকার, বিবাদের আশঙ্কা রয়েছে।পেশাঃ পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে।শুভ সংখ্যাঃ ২৪।শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ পান্না। শুভ রঙঃ সবুজ।

কুম্ভ রাশিঃ ব্যবসায়িক প্রচেষ্টায় খুব লাভবান হবেন। বাড়ির নির্মাণকাজের অগ্রগতি হবে।নতুন ব্যবসার কথা যাঁরা ভাবছেন বিনা দ্বিধায় এগিয়ে যান। দুপুরের পরে ব্যবসা আরও ভাল হবে। জাতকদের মন ভাল রাখার চেষ্টা করা জরুরি। ঋণের ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে।

সম্পদঃ অর্থভাগ্য ভাল। পরিবারঃ পরিবারে ভাল-মন্দ থাকতে পারে, খুব বুঝে কথা বলুন। সম্পর্কঃ সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে। পেশাঃ পেশাগত ক্ষেত্রে কোনও বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে।শুভ সংখ্যাঃ ৪৩। শুভ দিকঃ উত্তর-পূর্ব। শুভ রত্নঃ নীলা। শুভ রঙঃ নীল।

মকর রাশিঃ ব্যবসা খারাপ গেলেও বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে।প্রেমজীবনে আশার আলো জ্বলবে এবং শিল্পের সাফল্য হাতের কাছেই থাকবে।লক্ষ্যের দিকে অগ্রসর হবেন এবং তাতে লাভ হবে। পড়াশোনায় দ্রুত এগিয়ে যাওয়ার কথা ভাববেন। বাড়িতে ও ব্যবসায় সামঞ্জস্য বজায় থাকবে। ব্যাঙ্কের ঋণের কাজে আগ্রহ হতে পারে।

সম্পদঃ আয়ও ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে।পরিবারঃপরিবারে সকলের সঙ্গে একটু বুঝে চলুন।সম্পর্কঃ পরিবারে শান্তি বজায় রাখতে গুরুজনের সাহায্য নিতে হতে পারে।পেশাঃ জীবিকার ক্ষেত্রে প্রচুর পরিশ্রমের আশঙ্কা।শুভ সংখ্যাঃ ৪৫।নশুভ দিকঃ অগ্নিকোণ।শুভ রত্নঃ নীলা।শুভ রঙঃ নীল।

কর্কট রাশিঃ শত্রুর উৎপাত সামান্য কমে যাবে। নতুন কর্মচারীর প্রতি আস্থা বাড়বে।কাজের গতি বজায় রাখা উচিত। অফিসে ভাল সুযোগ পেতে পারেন। ডাক্তারের সঙ্গে আলোচনা উপকারী হবে। প্রিয়জনের কাছ থেকে অপমানিত হওয়ার যোগ আছে। পুরনো বন্ধুর থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় যোগাযোগের উন্নতি হবে।

সম্পদঃ ব্যবসার জন্য অর্থসাহায্য নিতে হতে পারে। পরিবারঃ পরিবার নিয়ে খুব বেশি মাতামাতি করা ভাল হবে না। সম্পর্কঃ সম্পর্ক নিয়ে দিনটি আনন্দে কাটবে।পেশাঃ নিজের বুদ্ধি দিয়ে কাজ সমাধান করতে পারবেন।শুভ সংখ্যাঃ ৪৯।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পীত মুক্তা।শুভ রঙঃ সাদা।

তুলা রাশিঃ ব্যবসার রীতিনীতি ঠিক থাকবে। এর ফলে ক্রেতার সঙ্গে মাথা উঁচু করে কথা বলতে পারবেন।আধুনিক ব্যবসার সঙ্গে তাল মিলিয়ে চলবেন। প্রেমের অনুভূতি গভীর হবে এবং জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটিয়ে শান্তি পাবেন। আত্মীয়দের সঙ্গে কোনও ছোট কারণে বিবাদ হতে পারে। জামাকাপড় এবং গয়না কেনার জন্য খরচ করতে পারেন।

সম্পদঃ ব্যবসায় পাওনাদারের সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বিবাদ হতে পারে।পরিবারঃ পরিবারের কারও জন্য কোনও আনন্দের খবর আসতে পারে।সম্পর্কঃ বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব ভাল থাকবে।পেশাঃ পেশাগত কারণে অনেক দূর যাওয়ার জন্য কষ্ট হতে পারে।শুভ সংখ্যাঃ ৯১।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ হিরে।শুভ রঙঃ সাদা।

মেষ রাশিঃ শিল্পীরা তাঁদের কাজে খুব ভাল সুযোগ পাবেন।নিষ্ঠার সঙ্গে কাজ করার দরকার আছে।কর্মস্থানে একটু বদনামের আশঙ্কা।ব্যবসার প্রতিপত্তি মজবুত হবে।প্রেমের ব্যাপারে বিনা দ্বিধায় এগিয়ে যাবেন। সকালে যে পরিকল্পনা করেছেন তা এগিয়ে নিয়ে যান।শেয়ারে লাভবান হওয়ার সম্ভাবনা।বিদেশের কোনও ব্যবসায় লাভের সুযোগ থাকবে।

সম্পদঃ অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে।পরিবারঃ পরিবারে অশুভ কিছু ঘটতে পারে, সাবধান থাকুন।সম্পর্কঃ সর্বত্র সম্পর্ক নিয়ে আনন্দ পাবেন।পেশাঃ জীবিকার ব্যাপারে তেমন চিন্তা থাকবে না, সব দিকই শুভ শুভ সংখ্যাঃ ৭২।শুভ দিকঃ পূর্ব।শুভ রত্নঃ লাল প্রবাল।শুভ রঙঃ লাল।

সিংহ রাশিঃ কথাবার্তা ও আচরণ আকর্ষণীয় হওয়ার জন্য প্রেমের প্রস্তাব পেতে পারেন।অফিসে সকলে আপনাকে সম্মান করবে।স্ত্রীকে মনে যা আছে তাই বলতে পারায় একটু হালকা বোধ হবে।বাড়িতে নতুন অতিথি আগমনের সুখবর পেতে পারেন।প্রতিবেশীর সঙ্গে সহজ যোগাযোগ বজায় রাখবেন।নতুন বিবাহিতদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে।

সম্পদঃ অর্থভাগ্য মধ্যম প্রকার, চিন্তা বাড়তে পারে।পরিবারঃ পারিবারিক ভ্রমণে আনন্দ পাবেন।সম্পর্কঃ সম্পর্কক্ষেত্র আনন্দময় থাকবে।পেশাঃ পেশাগত ক্ষেত্রে মিশ্রফল, চিন্তা করে কাজ করুন।শুভ সংখ্যাঃ২৬।শুভ দিক; পূর্ব।শুভ রত্নঃ চুনি।শুভ রঙ কমলা।

কন্যা রাশিঃ স্ত্রীর সঙ্গে সুখ ভাগ করে নিলে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমজীবনে ভালবাসার গভীরতা নতুন ভাবে অনুভব করবেন।স্বাস্থ্য নিয়ে অবহেলা না করাই ভাল।শরীর নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও সঠিক পরামর্শ তা কাটিয়ে উঠতে সাহায্য করবে।বন্ধুকে বলা কোনও কথায় ভুল বোঝাবুঝি হতে পারে,তাই সংযত থাকা প্রয়োজন।দিনের শেষে ব্যবসায় লাভের মুহূর্ত অপেক্ষা করছে।

সম্পদঃ ব্যবসা বা চাকরি, দুই দিকেই অর্থভাগ্য ভাল।পরিবারঃ পরিবারের কোনও সদস্যের জন্য বিবাদ বাধতে পারে।সম্পর্কঃ সম্পর্কের ব্যাপারে ভুল বোঝাবুঝি হতে পারে।পেশাঃ পেশাগত ক্ষেত্রে ঘরে-বাইরে, দুই দিকেই ভাল সাহায্য পাবেন।শুভ সংখ্যাঃ ৬৭।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পান্না।শুভ  রঙ সবুজ।

ধনু রাশিঃ সামাজিক সম্মান বৃদ্ধি পাবে।জাতকদের দানশীল মনোভাব মানসিক স্বস্তি এনে দেবে।নতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। বিবাহের ক্ষেত্রে নতুন অনুভূতির সূচনা হতে পারে।বাড়িতে আপনার মতামত গুরুত্ব পাবে এবং ব্যক্তিগত জীবনে সুখের অনুভব বাড়বে। জাতকদের জন্য মানসিক ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সম্পদঃ আর্থিক ক্ষেত্রে ওঠানামা থাকতে পারে।পরিবারঃ পরিবার নিয়ে চিন্তা বাড়তে পারে।সম্পর্কঃ সম্পর্কক্ষেত্র খুব ভাল, নতুন কোনও সম্পর্ক থেকে আনন্দ পাবেন।পেশাঃ পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপ থাকবে।শুভ সংখ্যাঃ ৩৪।শুভ দিকঃ দক্ষিণ।শুভ রত্নঃ পোখরাজ।শুভ রঙঃ হলুদ।

বৃষ রাশিঃ আত্মবিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। দিনের শুরুতে ব্যবসায় কিছুটা ধকল গেলেও মানসিক দৃঢ়তা এগিয়ে রাখবে।বাজে খরচ এড়িয়ে চললে আর্থিক সঞ্চয় বজায় থাকবে। অফিসে বস্‌ পরামর্শ চাইতে পারেন, তাই কথা বলার সময় সাবধান থাকা দরকার। দাম্পত্যজীবনে বিবাদের কারণে একটু মেজাজ খারাপ থাকতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

সম্পদঃ আর্থিক সমস্যার মুখে পড়তে হতে পারে। পরিবারঃ পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পর্কঃ দূরসম্পর্কের কারও কারণে মনঃকষ্ট। পেশাঃ ব্যবসার দিকটা বেশ ভাল থাকবে। শুভ সংখ্যাঃ ৩৩। শুভ দিকঃ পশ্চিম। শুভ রত্নঃ সাদাঃপ্রবাল শুভঃরং সাদা।

মীন রাশিঃ শেয়ার বিষয়ে প্রত্যাশা পূরণ না-ও হতে পারে।তবে ব্যবসায় আয় বৃদ্ধির সুযোগ রয়েছে। দাম্পত্য জীবনে সামান্য মতভেদ হতে পারে। গুরুজনের সঙ্গে স্নেহ-সম্প্রীতি বজায় থাকবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্কে আস্থা বাড়বে। বন্ধুর সঙ্গে আনন্দ ভাগাভাগি করা উচিত। রাস্তায় প্রিয়জনের সঙ্গে দেখা হবে। কোনও গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দেখা হতে পারে।

সম্পদঃ কোনও কারণে ঋণ নিতে হতে পারে। পরিবারঃ পরিবারে কোনও সমস্যা হবে না। সম্পর্কঃ ভাই-বোনের সম্পর্কে মিষ্টতা বাড়বে। পেশাঃ নতুন ব্যবসার উদ্যোগ করতে পারেন। শুভ সংখ্যাঃ ৮০। শুভ দিকঃ উত্তর-পশ্চিম। শুভ রত্নঃ পোখরাজ।শুভ রঙঃ হলুদ।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment