আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

ভারতীয় রেলে বিশাল চাকরির সুযোগ, নর্দান রেলের ৪১১৬ শূন্য পদে নিয়োগ শুরু,আবেদন চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত

Published on: December 3, 2025
---Advertisement---

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ ডিসেম্বরঃ সরকারি চাকরি প্রার্থীদের জন্য আবারও বড় সুখবর। নর্দান রেলওয়ে প্রকাশ করল বছরের অন্যতম বৃহৎ নিয়োগ বিজ্ঞপ্তি। মোট ৪১১৬টি শূন্য পদে বিভিন্ন বিভাগে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে, এবং আবেদন করার শেষ তারিখ ২৪ ডিসেম্বর ২০২৫।

নর্দান রেলওয়ের অধীনে লখনৌ, দিল্লি, ফিরোজপুর, আম্বালা ও মোরাদাবাদ এই পাঁচ ডিভিশনে শূন্যপদ বণ্টন করা হয়েছে। প্রতিটি ডিভিশনের তালিকা ও পদের সংখ্যা অফিসিয়াল নোটিফিকেশনে উল্লেখ রয়েছে।

যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম ৫০% নম্বরসহ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সঙ্গে থাকতে হবে NCVT বা SCVT অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের আইটিআই সনদ।

বয়সসীমা

১৫ থেকে ২৪ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সসীমায় ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া

এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না। নির্বাচিত হবেন সম্পূর্ণ মেধার ভিত্তিতে মাধ্যমিক ও আইটিআই-র নম্বরের গড় হিসেব করে একটি মেধাতালিকা তৈরি হবে। মেধাতালিকায় নাম থাকলে প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিকেল পরীক্ষার জন্য ডাকা হবে। নির্বাচিত অ্যাপ্রেন্টিসরা কেন্দ্র সরকারের নিয়ম অনুযায়ী মাসিক স্টাইপেন পাবেন।

আবেদন ফি

• সাধারণ ও ওবিসি প্রার্থী: ₹১০০

• এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা প্রার্থী: ফ্রি

আবেদন করার পদ্ধতি

১) ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট: www.rrcnr.org

২) হোমপেজ থেকে “Act Apprentice Recruitment 2025” লিঙ্কে ক্লিক করুন।

৩) নতুন হলে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।

৪) লগইন করে সঠিক তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।

৫) প্রয়োজনীয় নথি, ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

৬) ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা দিন।

৭) ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট নিন ভবিষ্যতের জন্য।

যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি সোনালি সুযোগ-তাই সময় নষ্ট না করে এখনই আবেদন করুন।

Manirul Hoque

Manirul Hoque is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Manirul is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

“নো রোড, নো ভোট!”-রাস্তাঘাট সংস্কারের দাবিতে টায়ার জ্বালিয়ে মাটিগাড়ায় তীব্র পথ অবরোধ, নির্বাচনের আগে প্রশাসনকে হুঁশিয়ারি বাসিন্দাদের

নেপালে কাজে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা,নকশালবাড়িতে ইটভাটার শ্রমিকবোঝাই বুলেরো নয়নজুলিতে; মৃ*ত ১, আহত ৮

বন্ধুর সাফল্যই কাল! বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে খু*নে*র অভিযোগে গ্রেপ্তার ১

সীমান্তে ‘জুলুম’ ইস্যুতে তীব্র সুর, বিএসএফের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

‘ফাইনাল লিস্টের পরদিনই ভোট ঘোষণা করতে পারে কমিশন’ কোচবিহার থেকে এসআইআর নিয়ে বড়সড় আশঙ্কা মমতার

মুখ্যমন্ত্রী সভায় ব্যাপক ভিড়, নয় বিধানসভার নয়টিতে জয়ের লক্ষ্যে এগিয়ে গেলাম: অভিজিৎ দে ভৌমিক

Leave a Comment