মাথাভাঙা, ২৫ ডিসেম্বরঃ দুই পরিবারের বিবাদে মৃত দুই জন এবং আহত চারজন। জানা গেছে মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের বালাসী এলাকায় দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের ফলে গুরুতর জখম অবস্থায় ৬ জনকে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে এলে মানব সরকার ও যাদব সরকারকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক।
আহতরা হলেন বিমল সরকার,দেব সরকার,অর্জন সরকার,বিপ্লব সরকার। বর্তমানে তারা চিকিৎসাধীন মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে।





