আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য

---Advertisement---

লোকালয় থেকে উদ্ধার ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ,চাঞ্চল্য শালবাড়িতে

Published on: March 29, 2026
---Advertisement---

জলপাইগুড়ি, ২৯ মার্চঃ বানারহাট ব্লকের মধ্য শালবাড়ি এলাকায় লোকালয় থেকে প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যায় রবিবার সাত সকালে এলাকার কয়েকজন যুবক বেরুবাগ নদীর ধারে  অজগর সাপকে শিকার ধরতে দেখেন। বিষয়টি নজরে আসতেই স্থানীয় কিছু সাহসী যুবক সাপটিকে ঝুঁকি নিয়ে উদ্ধার করে । সাময়িকভাবে একটি ঝোপের মধ্যে বেঁধে রাখে।

খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান এলাকার বাসিন্দারা। প্রথমে মোরাঘাট রেঞ্জের বনদপ্তরকে খবর দেওয়া হলেও অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাননি। পরে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ বিভাগের কর্মীদের খবর দেওয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেয়। স্থানীয়দের দাবি এর আগেও একাধিকবার এই এলাকা থেকে অজগর সাপ উদ্ধারের ঘটনা ঘটেছে। পাশাপাশি গৃহস্থের বাড়ি থেকে হাঁস মুরগি ও অন্যান্য গবাদি পশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে।

Dipa Hore

Dipa Hore is working as Sub Editor. Presently she is attached with Khaboriya24 Online News Portal. Dipa Hore is involved in Copy Editing, Uploading in website.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Leave a Comment